Friday, August 14, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত যুবক

দুর্ঘটনায় আহত যুবক

দুর্ঘটনায় আহত যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : যান চালকদের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণে নেই যান চলাচল। প্রতিনিয়ত ঘটে চলেছে যান দুর্ঘটনা। এবার রাজধানী লাগোয়া কাশিপুরের চানপুর এলাকায় স্কুটি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয় দুই জন।

 আহতরা হল সৌরভ ভৌমিক ও স্বপন দেবনাথ। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। এক দমকল কর্মী জানান ওনাদের নিকট সংবাদ আসে চানপুর এলাকায় একটি স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই জন আহত হয়েছে। সাথে সাথে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha