স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১০ মার্চ : মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত কলসিমুখ এডিসি ভিলেজে দুইটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লক ভিসি চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্য নেতৃত্ব। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, নাজিরাই পাড়া এবং মলেন্দ্র রিয়াং পাড়ায় স্থাপিত এই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থানীয় শিশু ও মায়েদের পুষ্টি, প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরোও বলেন অঙ্গনওয়াড়ি শিক্ষা ও পুষ্টি প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অংশ। যা মূলত ০-৬ বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেয়। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করা। যাতে তারা ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার জন্য প্রস্তুত হতে পারে। পরে বক্তব্য রাখেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত। তিনি শিশুদের খেলার ছলে বর্ণমালা, সংখ্যা, ছবি আঁকা এবং গল্পের মাধ্যমে প্রাথমিক জ্ঞান প্রদান করেন। এটি তাদের বৌদ্ধিক ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা শিক্ষার পাশাপাশি শিশুদের অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবার সরবরাহ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হয়।
সামাজিক ও আবেগীয় বিকাশ দলগত খেলা এবং সহপাঠীদের সাথে মেলামেশার মাধ্যমে শিশুদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস তৈরি করে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উঠে। সরকারের অঙ্গনওয়াড়ি কেন্দ্র উদ্বোধন করার পাশাপাশি দেশের একমাত্র পুষ্টি প্রকল্প সঠিকভাবে এই অঙ্গনওয়াড়ি সেন্টার গুলির মাধ্যমে কার্যকর হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার প্রয়োজন।

