Monday, July 27, 2026
বাড়ি রাজ্য নিজ বাড়ির প্রতিমা নিরঞ্জনে গেলেন মুখ্যমন্ত্রী

নিজ বাড়ির প্রতিমা নিরঞ্জনে গেলেন মুখ্যমন্ত্রী

নিজ বাড়ির প্রতিমা নিরঞ্জনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ অক্টোবর :  শতবর্ষ প্রাচীন প্রয়াত মাখন লাল সাহার বাড়ির দুর্গা পূজা। এবছর ১০৬ তম দুর্গা পূজা হয়।এই পূজা বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পরিবারের পূজা। মঙ্গলবার নিয়ম মতো হয় সাহা বাড়ির প্রতিমা বিসর্জন। এদিন পরিবারের লোকজন সহ অন্যরা প্রতিমা নিয়ে যান হাওড়া নদীর দশমী ঘাটে প্রতিমা নির্জন করতে।

 প্রতিমার সঙ্গে দশমীঘাটে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ পরিবারের সদস্য-আত্মীয়স্বজন। সেখানে নিয়ম মতো প্রতিমা নিরঞ্জন করা হয়।পরে মুখ্যমন্ত্রী বলেন, মা এসেছেন যাচ্ছেন।একটু বিষাদের ছায়া তো থাকবেই। বছরের পর বছর এভাবেই চলছে। বিজয়া উপলক্ষে ত্রিপুরা বাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেবী দুর্গার আশীর্বাদে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নিশ্চিত গড়ে তোলা হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা চান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান