Thursday, October 29, 2026
বাড়ি রাজ্য সমাপ্ত হলো শৌর্য জাগরণ যাত্রার

সমাপ্ত হলো শৌর্য জাগরণ যাত্রার

সমাপ্ত হলো শৌর্য জাগরণ যাত্রার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ অক্টোবর : সমাপ্তি হল বিশ্বহিন্দু পরিষদ, বজরঙ দলের নামে শৌর্য জাগরণ যাত্রার। শনিবার মহালয়ার দিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে সমাবেশের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী যাত্রার সমাপ্তি হয়। সারা দেশব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের তরফে ৭ অক্টোবর ঊনকোটি জেলা থেকে শৌর্য জাগরণ যাত্রার সূচনা হয়েছিল।

রাজ্যের প্রতিটি জেলা পরিক্রমা করে এই যাত্রা। শনিবার পশ্চিম জেলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই ধর্ম রথ। পরে দুপুরে রবীন্দ্র ভবনের সামনে হয় সমাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী বিনায়ক রাও দেশপাণ্ডে, ত্রিপুরা প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণ চন্দ্র মণ্ডল, জগন্নাথ জিউ মন্দিরের মহারাজ সহ বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা।পূর্ণ চন্দ্র মণ্ডল বলেন, রাষ্ট্রের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন সেই সমস্ত সন্ত- মহাত্মাদের স্মরণ করার জন্য এই রথযাত্রা। তিনি বলেন, বৈদেশিক চক্রান্ত থেকে ভারতকে রক্ষা করার জন্য যুব শক্তি দরকার। আর যুব শক্তির মধ্যে তেজ- ঐতিহ্য জাগ্রত করার জন্য এই রথ যাত্রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha