Monday, November 2, 2026
বাড়ি রাজ্য ঊনকোটি জেলা কারাগার পরিদর্শন করলেন মন্ত্রী সান্তনা চাকমা

ঊনকোটি জেলা কারাগার পরিদর্শন করলেন মন্ত্রী সান্তনা চাকমা

ঊনকোটি জেলা কারাগার পরিদর্শন করলেন মন্ত্রী সান্তনা চাকমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : শনিবার দুপুরে কারা মন্ত্রী সান্তনা চাকমা কৈলাসহর স্থিত ঊনকোটি জেলা কারাগার পরিদর্শনে যান। পরিদর্শনকালে মন্ত্রী সান্তনা চাকমার সাথে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, সহ অন্যান্য আধিকারিক।

কারাগারে আটক কয়েদিদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা এবং সময় মতো প্রতিদিন খাবার দেওয়া হচ্ছে কিনা সেইসব বিষয় কারামন্ত্রী সান্তনা চাকমা নিজে কয়েদিদের সাথে কথা বলে অবগত হন। তাছাড়া জেলা কারাগারের পাকা ভবন বেশ পুরনো হবার ফলে কিছু অংশ প্রলেপ ঝরে পড়ছে। পরিদর্শন শেষে মন্ত্রী সান্তনা চাকমাকে পুরনো ভবনের বিষয়ে জিজ্ঞেস করলে মন্ত্রী বলেন, জেলা কারাগার নতুন করে কৈলাসহরের জারুলতলী এলাকায় নির্মান করা হচ্ছে। নতুন পাকা ভবনের কাজ প্রায় নব্বই শতাংশ সম্পন্ন হয়ে গেছে। খুব দ্রুত জেলা কারাগার স্থানান্তর করা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha