স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : ২০১৭ সালের ২৮ এবং ২৯ এপ্রিল আই.এন.পি.টি -র কেন্দ্রীয় কমিটির রাজ্য সম্মেলন হয়। তারপর আর কোন সম্মেলন হয়নি। রাজ্যে বর্তমানে আই.এন.পি.টি রয়েছে তা জানান দিতে আগামী নভেম্বর মাসে রাজ্যে অনুষ্ঠিত হবে সম্মেলন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কথা জানান আই.এন.পি.টি -র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস সি দেববর্মা।
এই সম্মেলন থেকে দাবি উত্থাপন করা হবে ১২৫ তম সংবিধান সংশোধনী বিল আনা, কেন্দ্রীয় সরকার এডিসি -কে সরাসরি অর্থ বরাদ্দ করা, খনিজ সম্পদ থেকে এডিসি -কে সেস প্রদান করা, এডিসি-র আইন-শৃঙ্খলা রক্ষার জন্য নিজস্ব পুলিশ বাহিনী তৈরি করার সুযোগ দেওয়া, এডিসি -র বাইরে যে সব জনজাতি এলাকা রয়েছে সেসব এলাকা এডিসি -র অন্তর্ভুক্ত করা। এই দাবিগুলি সম্মেলন থেকে উত্থাপন করে আগামী দিনের রণ কৌশল স্থির করা হবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান