Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য এলাকাবাসীর রাস্তা জবর দখলের চেষ্টা মন্ডল নেতার, তিতি বিরক্ত এলাকাবাসী

এলাকাবাসীর রাস্তা জবর দখলের চেষ্টা মন্ডল নেতার, তিতি বিরক্ত এলাকাবাসী

এলাকাবাসীর রাস্তা জবর দখলের চেষ্টা মন্ডল নেতার, তিতি বিরক্ত এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ সেপ্টেম্বর : সুশাসন জামানায় মানুষের বাড়িঘর থেকে জমির দালালি করার পর এবার সরকারি রাস্তা গিলে খাইতে চাইছে শাসক দলের এক মন্ডল নেতা। কোনভাবেই খাঁই মিটছে না এই নেতার। ঘটনা বিশালগড় মহকুমার দূর্গানগরের শিবনগর এলাকায়। অভিযোগ স্থানীয় শাসক দলীয় নেতা ননী গোপাল বিশ্বাস এলাকার একটি সরকারি রাস্তা জোর পূর্বক জবর দখল করার চেষ্টা করছে।

এই রাস্তার পাশে মহাদেব সরকারের বাড়ির গেইটে দেওয়াল তুলে রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিতে চাইছে। বুধবার সকালে আচমকা অভিযুক্ত নেতা শ্রমিকদের দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য কাজ শুরু করে দেন। এলাকার বাসিন্দা মহাদেব সরকার জানান সরকারি ম্যাপে স্পষ্ট উল্লেখ রয়েছে এইটি সরকারি রাস্তা। তা সত্ত্বেও অভিযুক্ত নেতা কি করে একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দিতে পারেন। এলাকাবাসী জানায় যদি অভিযুক্ত মন্ডল নেতা তার মর্জি মাফিক দেওয়াল তুলে রাস্তা যাবত দখল করে তাহলে বাকি চারটি বাড়ির লোকজন চলাফেরা করার কোন রাস্তা থাকবে না। তার বিরুদ্ধে আরো অভিযোগ মন্ডল নেতা হওয়ার পর থেকেই এভাবে মানুষের উপর জোর জবরদস্তি রাস্তাঘাট এবং বাড়ির জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে অভিযুক্ত। সুতরাং এর দ্বারা স্পষ্ট মন্ডল নেতার ক্ষমতা এলাকার জনগণকে ব্যাতিবস্ত করে তুলেছে। অসহায় পরিবার গুলি জানায় যদি মন্ডল নেতার দাপাদাপি এলাকায় রদ করা না হয় তাহলে তারা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha