Monday, July 27, 2026
বাড়ি রাজ্য প্রতিমা বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ২

প্রতিমা বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ২

প্রতিমা বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : মনসা পুজার প্রতিমা বিসর্জন শেষে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দুই কিশোরের। ঘটনা বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায়। জানা গেছে স্থানীয় বাসিন্দা হেমেন্দ্র দেবনাথের বাড়িতে মনসা পূজা হয়। বুধবার ছিল বিসর্জন। জানা গেছে, বাড়ির লোকজন মিলে বিসর্জন শেষে স্নান করতে ব্যস্ত সকলে।

এরই ফাঁকে মুড়াবাড়ি বালক বাবা আশ্রম সংলগ্ন জলাশয়ে স্নান করতে যায় মামাতো-পিসতুতো ভাই সহ তিনজন। এদের মধ্যে ১৫ বছরের সৈকত দেবনাথ ও ১৪ বছরের দিবাকর দাস জলে ডুবে যায়।তাদের সঙ্গে থাকা অপর কিশোর দ্রুত বাড়ি এসে ঘটনা জানান। লোকজন ছুটে গিয়ে দুইজনকে জল থেকে তুলে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ দমকল কর্মীদের খবর দেওয়া হলেও তারা আসেন নি। এদিকে হাসপাতালে তাদের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানানো হয় পুলিসকে। এদিকে দুই নাবালকের মৃত্যুর খবরে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। ছুটে আসেন এলাকার বিধায়ক সুশান্ত দেবও। ঘটনায় মুড়াবাড়ি এলাকায় শোকের আবহ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান