Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য উপ নির্বাচনে বিজেপি-কে কে সমর্থন করবে আইপিএফটি

উপ নির্বাচনে বিজেপি-কে কে সমর্থন করবে আইপিএফটি

উপ নির্বাচনে বিজেপি-কে কে সমর্থন করবে আইপিএফটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : উপনির্বাচনে বিজেপির দুই প্রার্থীকে সমর্থন করবে আইপিএফটি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আই পি এফ টি-র কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেন আইপিএফটি দলের কার্যকারী সভাপতি প্রেম কুমার রিয়াং। তিনি বলেন বর্তমানে রাজ্যে বিজেপি এবং আইপিএফটি -র জোট সরকার রয়েছে।

 তাই এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থেকে দল সিদ্ধান্ত নিয়েছে ৫ সেপ্টেম্বর উপনির্বাচনে বিজেপিকে সমর্থন করার। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রি শুক্লাচরণ নোয়াতিয়া, আইপিএফটি-র সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে সাংগঠনিক বিষয় সহ দলের আগামীদিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। দলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং জানান দলের এমসিসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। সেই বৈঠকের দিন ঠিক করা হবে এইদিনের বৈঠকে। তিনি আরও জানান তিপ্রা ল্যান্ডের দাবিতে আইপিএফটি-র আন্দোলন জারি থাকবে। ন্যাশানেল ফেডারেশন অফ নিউ স্টেট কমিটির এই বছরের বৈঠক ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের বিষয়েও এইদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha