স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৯ সেপ্টেম্বর :ভিলেজ কমিটির
নির্বাচন সাঙ্গ হতেই তৎপরতা শুরু হয়েছে আগরতলা পুর নিগমের নির্বাচন নিয়ে। এই নির্বাচনকে
সামনে রেখে মঙ্গলবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে সাংগঠনিক বৈঠক করল ভারতীয় জনতা
পার্টি। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাংগঠনিক বৈঠকের সূচনা হয়। বৈঠকে উপস্থিত
ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং পশ্চিম জেলা বিজেপির প্রভারি তথা রাজ্য
বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব।
বৈঠক শেষে সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা জানান, শারদীয় দুর্গোৎসবের পরই আগরতলা পুর
নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক
প্রস্তুতি নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনে দলীয় কর্মীরা কীভাবে
কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনী ময়দানে কীভাবে এগোনো হবে, তা নিয়েই
মূলত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান