Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য মন্ত্রীর এলাকায় ভোট শেষে হামলার অভিযোগ, আহত ২

মন্ত্রীর এলাকায় ভোট শেষে হামলার অভিযোগ, আহত ২

মন্ত্রীর এলাকায় ভোট শেষে হামলার অভিযোগ, আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ সেপ্টেম্বর :মুঙ্গিয়াকামী ব্লক এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষে হামলার অভিযোগ। আহত দুইজন। অভিযোগ, ভোটগ্রহণ শেষে ফেরার পথে বিজেপির এক কর্মী এবং গাড়ি চালককে মারধর করা হয়েছে। ঘটনায় দু’জনই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা যায়, মুঙ্গিয়াকামি ব্লক সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী সঞ্জয় দেববর্মা এবং গাড়িচালক পরিমল দাসের উপর হামলা চালানোর অভিযোগ উঠে অগ্নিনির্বাপক দফতরের চতুর্থ শ্রেণির কর্মী লক্ষ্মীরঞ্জন দেববর্মার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, রাস্তার উপর তাদের দাঁড় করিয়ে মারধর করা হয়। ঘটনায় দু’জনই আহত হন। খবর পেয়ে তাঁদের দ্রুত মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতে জিবিপি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

ঘটনার খবর পৌঁছতেই মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ ২৯ কৃষ্ণপুর মণ্ডলের একাংশের বিজেপি নেতৃত্ব। আহতদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা। পরবর্তীতে আহত সঞ্জয় দেববর্মা ও পরিমল দাসকে গুরুতর অবস্থায় জিবিপি হাসপাতালে পাঠানো হয়। রাতেই মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি রাজ্য যুব মোর্চার স্বচ্ছ ভারত ইনচার্জ নির্মল দেবনাথ-সহ বিজেপির একাংশ নেতৃত্ব জিবিপি হাসপাতালে পৌঁছান। এদিকে, ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। তবে হামলার প্রকৃত কারণ কী, ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে এবং উভয় পক্ষের বক্তব্য কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha