Monday, September 28, 2026
বাড়ি রাজ্য বিষ পান করে আত্মহত্যার ছাত্রীর

বিষ পান করে আত্মহত্যার ছাত্রীর

বিষ পান করে আত্মহত্যার ছাত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : গোমতী জেলার কিল্লা এলাকায় নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করল এক স্কুল পড়ুয়া ছাত্রী। মৃত ছাত্রির নাম মেঘলা জমাতিয়া, বয়স ১৭ বছর। সে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছিল। মৃত ছাত্রীর বাবার বক্তব্য অনুযায়ী তিনি বাড়িতে ছিলেন না।

নিজ বাড়িতে মায়ের নজর এড়িয়ে বিষ পান করে মেঘলা জমাতিয়া। পরবর্তী সময় বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মেঘলা জমাতিয়াকে নিয়ে জাওয়া হয় কিল্লা হাসপাতালে। সেখান থেকে রেফার করে দেওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। গোমতী জেলা হাসপাতালে মেঘলা জমাতিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় এম্বুলেন্সের অভ্যন্তরে মৃত্যুর কোলে ঢলে পরে মেঘলা জমাতিয়া। তবে কি কারনে মেঘলা জমাতিয়া বিষ পান করেছে তা পরিবারের লোকজনদের বোধগম্য নয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha