স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ক্লাব যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব অনেক বেশি। তাদেরকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হয়। রবিবার আগরতলা বড়দোয়ালি স্থিত এন.বি.আর.সি ক্লাবের নতুন ভবনের উদ্বোধন ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরে এই কথা বলেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা।
এইদিন প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন তিনি। পরে ফলক উন্মোচন করে ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করে ক্লাব ঘড়টি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন একটা সময় ক্লাবে ক্লাবে ঝামেলা লেগে থাকত। বর্তমানে সেই কালচার নেই। সরকার সমাজের পরিবর্তন চাইছে। সমাজের জন্য কাজ করাই হচ্ছে ক্লাবের কাজ। অনেক বড় বড় সমস্যার সমাধান ক্লাবের মাধ্যমে সম্ভব হয়।
মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন এক ইউনিট রক্ত দিয়ে চার জনের জিবন বাঁচানো সম্ভব হয়। রক্তদান নিয়ে অনেকের মধ্যে ভুল ধারনা রয়েছে। অনেকে মনে করে রক্তদান করলে শরীর খারাপ হতে পারে। বাস্তব ঠিক তার উল্টোটা। রক্তদান করলে শরীরে কোন রোগ থাকলে জানা যায়। সকলে রক্তদান করতে পারে না। নিয়মিত রক্তদান করলে ৬৫ বছর বয়স পর্যন্ত রক্তদান করা যায়। রক্তদান করলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়। রক্ত দানের থেকে আর কোন বড় দান নেই। রক্ত দানের মধ্যদিয়ে আত্ম তৃপ্তি পাওয়া যায় বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছারাও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।

