Tuesday, October 27, 2026
বাড়ি রাজ্য যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : শান্তিরবাজার লাউগাং এলাকায় আত্মহত্যার পথ বেছে নিল এক যুবক। মৃত যুবকের নাম জয়ন্ত দেবনাথ।

মৃত যুবকের বয়স ১৮ বছর। মৃত যুবকের পরিবার মঙ্গলবার সকাল বেলা মৃতদেহ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয় শান্তির বাজার থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ শান্তিরবাজার জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মৃতদেহ ময়না তদন্তের পর সুষ্ঠু তদন্ত হবে বলে আশা ব্যক্ত করে পুলিশ। তবে পুলিশ জানায় আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha