Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য রক্তের সংকট যাতে সৃষ্টি না হতে আহ্বান মুখ্যমন্ত্রীর

রক্তের সংকট যাতে সৃষ্টি না হতে আহ্বান মুখ্যমন্ত্রীর

রক্তের সংকট যাতে সৃষ্টি না হতে আহ্বান মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুলাই : সরকার চাইছে জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমস্যার সমাধানের জন্য কাজ করার। এর জন্য সকলকে আমার এবং আমাদের সরকার বলে মনে করতে হবে। তাহলেই রাজ্যের উন্নয়ন ও বিকাশ সম্ভব। বৃহস্পতিবার আগরতলা পুর নিগম কর্মচারী সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

আগরতলা পুর নিগমের সদর কার্যালয়ে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চরম সংকট সৃষ্টি হয়েছিল। তারপর রক্তদানে এগিয়ে আসতে আহ্বান করার পর বিভিন্ন দপ্তর, স্বেচ্ছা সেবক, সামাজিক সংগঠন ও এসোসিয়েশনের কাছে আহ্বান করা হয়েছিল। পরবর্তী সময়ে সব অংশের মানুষ বড়মাত্রায় রক্তদানে এগিয়ে এসেছে। এবং তাদের কাছে রক্তদানের ধারা অব্যাহত রাখার জন্য বলা হচ্ছে। কারণ রক্তের বিকল্প নেই।

 আর কোনদিন হবেও না। আর একজনের রক্ত দিয়ে চারজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচানো সম্ভব বলে জানান মু্খ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রক্তদান শিবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে মানুষ রক্তদান শিবিরে এগিয়ে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়। ২০২২-২৩ অর্থবছরে ৪২ হাজার ইউনিট রক্ত রাজ্য সংগ্রহ হয়েছে। জন সংখ্যা অনুযায়ী রক্তদানে শীর্ষে রয়েছে দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য। চলতি বছরেও সেই ধারায় রক্তদান করার জন্য চেষ্টা চলছে। এর জন্য মানুষ উৎসবের মেজাজে রক্তদানে এগিয়ে আসছে বলে অভিমত ব্যক্ত করার মুখ্যমন্ত্রী। শিবিরে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। পরে সকলে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান