Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য ২০২৩-২৪ অর্থবছরে বিধানসভা বাজেটে নতুন প্রকল্প, শিল্প গড়ে তোলার উল্লেখ নেই সরকারের: জিতেন্দ্র

২০২৩-২৪ অর্থবছরে বিধানসভা বাজেটে নতুন প্রকল্প, শিল্প গড়ে তোলার উল্লেখ নেই সরকারের: জিতেন্দ্র

২০২৩-২৪ অর্থবছরে বিধানসভা বাজেটে নতুন প্রকল্প, শিল্প গড়ে তোলার উল্লেখ নেই সরকারের: জিতেন্দ্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জুলাই : বুধবার কমলপুর মহকুমা শাসকের কার্যালয়ে সি পি আই এম মহকুমা কমিটির পক্ষ থেকে ২৩ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন কমলপুর সি পি আই এম কার্যালয়ের সামনে থেকে এক মিছিল করে নোয়াগাও চৌমহনি হয়ে এস ডি এম কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 মিছিলে ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, উপজাতি নেতা অমলেন্দু দেব্বর্মা। পরে পাবলিক লাইব্রেরীর সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়েও তিপ্রা মথার সঙ্গে গোপন বোঝাপড়ার মাধ্যমে এ সরকার রাজ্যের পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বি.জে.পি ও আই.পি.এফ.টি জোট সরকারের এক বছর হওয়ার আগেই শাসক দলের উপর তলা থেকে নিচু তলা পর্যন্ত কিসের জন্য শুরু হয়েছে তাড়াহুড়ো। তা নিয়ে শাসক দলের উদ্দেশ্যে প্রশ্ন তুলেন জিতেন্দ্র চৌধুরী। তিনি আরো বলেন, ২০১৮ সালে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় বেকারদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনটাই পালন করতে পারে নি। তারা বলেছিল বছরে ৫০ হাজার চাকরি হবে। কিন্তু চাকুরি মিলছে না বেকার যুবকদের।

 জেলায় জেলায় শিল্প গড়ে তোলা হবে কর্মসংস্থানের জন্য ও রাজ্যের উন্নয়নের জন্য। এবং এর জন্য পুঁজি বিনিয়োগ করা হবে। কিন্তু পাঁচ বছরে রাজ্য থেকে পুঁজি চলে গেছে বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। ২০২৩ - ২৪ বাজেট পাশ নিয়ে তিনি বলেন এর মধ্যে কর্মসংস্থানের জন্য কোন নতুন প্রকল্প, শিল্প গড়ে তোলার উল্লেখ নেই। তাই এই সংকটময় পরিস্থিতিতে সরকারের কানে গণতান্ত্রিকভাবে গণডেপুটেশন দিয়ে মানুষের দাবি দাওয়া উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম বলে জানান তিনি। এদিকে প্রতিনিধি দল ২৩ দফা দাবি নিয়ে এস ডি এম 'র অনুপস্থিতিতে ডিসিএম জিনা প্রসাদ বড়ুয়ার কাছে ডেপুটেশন প্রদান করেন। দাবিগুলি মূলত কমলপুর মহকুমায় একটি সি এন জি স্টেশন স্থাপন করা, মানিক ভান্ডার বিমানবন্দর চালু করা, কমলপুর - খোয়াই - মোহনপুর হয়ে আগরতলা পর্যন্ত রেল লাইন স্থাপন করা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha