Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী থেকে বহিষ্কৃত কতিপয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী থেকে বহিষ্কৃত কতিপয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী থেকে বহিষ্কৃত কতিপয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডল এর পক্ষ থেকে সনাতন গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ অভিযোগ আনেন বহিষ্কৃত বৈষ্ণব সমাজের কলঙ্ক দুর্বৃত্তরা বৈষ্ণব সমাজে এবং চৈতন্য মহাপ্রভুর ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের সদর বিভাগীয় সভাপতি নন্দলাল গোস্বামী এবং সহ-সভাপতি কানু হরি গোস্বামী সহ অন্যান্যদের অভিযোগ দুর্বৃত্তদের এ ধরনের কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেওয়া হবে না। বৈষ্ণব ধর্ম থেকে বিচ্যুত কতিপয় ভন্ড নানা ধরনের কুপাচার এবং অপপ্রয়াসে লিপ্ত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী তীব্র নিন্দা জানায়। আগামী দিনে এ ধরনের অপপ্রয়াস চালালে গড়িয়া বৈষ্ণব মহামন্ডলী আইনের পথে হাঁটবে বলে জানান তারা।  

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha