Friday, August 14, 2026
বাড়ি রাজ্য শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ

শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ

শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করল স্কুল পড়ুয়ারা। ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকাল এগারোটায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতেই তারা জানতে পারে তাদের স্কুলের ইতিহাসের শিক্ষক কামাল হোসেন অন্যত্র বদলি হয়ে গেছেন। তারপরই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে কদমতলা-তারাকপুরের দ্বিতীয় সড়কটি অবরোধ করে বসে।

তাদের দাবি ইতিহাস বিষয়ের শিক্ষক কামাল হোসেনকে বদলি করা যাবে না। অন্যথায় তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবে। তারা জানায় তাদের বিদ্যালয়ে মাত্র ১৩ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে তিনি বদলি হয়ে গেলে ইতিহাস বিষয়ক কেন্দ্রিক শিক্ষক থাকবে না স্কুলে। দপ্তর এবং সরকারের উদ্দেশ্যে তাদের আরও প্রশ্ন কেন তাদের নিয়ে এ ধরনের খেলা হচ্ছে। একজন শিক্ষক বদলি করে আনা হলে তিনজন শিক্ষককে বদল করে নিয়ে যাওয়া হচ্ছে। যার কারণে তাদের স্কুল থেকে ছেলেমেয়েরা প্রথম দশ জনের মধ্যে হতে পারে না। এবং প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে ছাত্রীদের আরো বক্তব্য ভালো স্কুলে তাদের ছেলেমেয়েদের পড়ায়, তাই বিষয়টি তারা বোঝার চেষ্টা করছেন না। তাদের আরো দাবি বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার ঘর নেই, বসার পর্যাপ্ত পরিমাণ ব্রেঞ্চ নেই এবং খেলাধুলার একটি মাঠ নেই। দপ্তরকে অবিলম্বে এগুলির ব্যবস্থা করতে হবে। দীর্ঘক্ষণ অবরোধ চললেও কোন আধিকারিক ঘটনাস্থলে যায়নি বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha