স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : রবিবার রাতে দুষ্কৃতিরা রামনগর গাঙ্গাইল রোড এলাকার তিন বাড়িতে হামলা চালায়। রাত আনুমানিক ১ টা থেকে ২ টার মধ্যে দুষ্কৃতিরা পাশাপাশি তিনটি বাড়িতে হামলা চালায়।
আক্রান্ত পরিবারের লোকজনরা জানান রাতের বেলায় তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তারপর স্ট্রিট লাইট বন্ধ করে দিয়ে দুষ্কৃতিরা তাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির মূল ফটক ভাঙচুর সহ বাড়ি ঘরে ছুড়া হয় ঢিল। বাড়ির লোকজন ভয়ে আশ্রয় নেন ঘরের পিছনে। দুষ্কৃতিরা বাড়িতে আক্রমণ চালানোর সময় সেই সকল বাড়ির লোকজন দেখতে পান স্ট্রিট লাইট বন্ধ। রাস্তা অন্ধকার। অন্ধকারে দাড়িয়ে দুষ্কৃতিরা ছুড়ছে ঢিল। বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে দুষ্কৃতিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কেন এই হামলা তা বোধগম্য নয় আক্রান্ত পরিবারের লোকজন। রবিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আতঙ্কিত আক্রান্ত পরিবারের লোকজন।
এই ধরনের ঘটনা আর কত ঘটলে শহরের থানা গুলি হুঁশ ফিরবে। কিন্তু এলাকাবাসীর মধ্যে এতটাই আতঙ্ক সৃষ্টি হয়েছে যে প্রশাসন যদি কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। কারণ রাতের অন্ধকারে সাধারন মানুষের বাড়ি ঘরে হামলা যেন ট্র্যাডিশনে পরিণত হচ্ছে। যা মোটেও রাজ্যের জন্য শুভ লক্ষণ নয়। পুলিশ যদি রাতের বেলা টহলদারি কঠোর না করে এবং শহরের প্রবেশ মুখ গুলির মধ্যে রাতের বেলা নাকা ব্যবস্থা না করা হয় তাহলে এ ধরনের ঘটনা বহিরাগত দ্বারাই বাড়তে পারে বলে আশঙ্কা শহরবাসী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান