Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য দুই ঠিকাদারের উপর প্রানঘাতী আক্রমণের চেষ্টা বিশ্রামগঞ্জ ডি ডাব্লু এস কার্যালয় প্রাঙ্গনে

দুই ঠিকাদারের উপর প্রানঘাতী আক্রমণের চেষ্টা বিশ্রামগঞ্জ ডি ডাব্লু এস কার্যালয় প্রাঙ্গনে

দুই ঠিকাদারের উপর প্রানঘাতী আক্রমণের চেষ্টা বিশ্রামগঞ্জ ডি ডাব্লু এস কার্যালয় প্রাঙ্গনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুলাই : বিশ্রামগঞ্জ ডি ডাব্লিউ এস কার্যালয়ের ফটকে দুই ঠিকাদারের উপর আক্রমণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনা বুধবার দুপুরে। বিশ্রামগঞ্জ ডি ডাব্লু এস কার্যালয় থেকে এস ডি সুবল দাসের সঙ্গে কথা বলে বের হওয়ার সময় থেকে জন জনজাতি যুবক দুই ঠিকেদারকে আক্রমণের জন্য উদ্ধত হলে তারা দৌড়ে এস ডি ' কক্ষে গিয়ে নিজেদের রক্ষা করেন। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়।

 খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ডি ডব্লিউ এস কার্যালয়ে এস ডি ' কক্ষ থেকে বিশালগড়ের দুই ঠিকাদার অরবিন্দ সাহা এবং বিশ্বজিৎ দেববর্মাকে উদ্ধার করে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড করে বিশ্রামগঞ্জ থেকে সিপাহীজলা পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। ডি ডাব্লিউ এস ' কাজ নিয়েই সম্ভবত এই আক্রমণের চেষ্টা বলে ধারণা করছেন। এস ডি সুবল দাস সংবাদ মাধ্যমে জানালেন একটি কাজের ব্যাপারে বিশালগড়ের দুই ঠিকাদারকে ডেকেছিলেন তাঁর কক্ষে আসার জন্য। তারপরেই এই ঘটনা সংগঠিত হয়েছে।

 তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। সরকারি কার্যালয়ের সামনে ধরনের ঘটনা কোনভাবে বাঞ্ছনীয় নয়। এদিকে দুই ঠিকাদার জানান যারা এই ঘটনা সংঘটিত করেছে তারা তিপরা মথার সমর্থিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করলেন তারা। উল্লেখ্য, প্রধান শাসক দল এবং শরিক দলের মধ্যে টেন্ডার নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে বলে সূত্রে খবর। যা নিয়ে এই ঘটনা সংঘটিত হতে পারে বলে মনে করছে অনেকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha