Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত ২

দুর্ঘটনায় আহত ২

দুর্ঘটনায় আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : পথ দুর্ঘটনা যেন খোয়াইবাসীর পিছুই ছাড়ছে না। প্রতিদিন কোথাও না কোথাও পথ দুর্ঘটনা লেগেই রয়েছে।সোমবার দুপুর বারোটা নাগদ খোয়াই বারবিল এলাকার শ্যামলী কমিউনিটি হলের সামনে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় বাইক ও স্কুটির চালক। স্কুটি চালক অজিত দেবনাথের ডান পা ভেঙে যায়।

 এদিকে বাইক চালক সরোজ ভট্টাচার্যের ডান পায়ের একটি আঙ্গুল থেতলে যায়। উভয়ের বাড়ি খোয়াই বারবিল এলাকাতে। শেষে এলাকাবাসী দমকল কর্মীদের খবর দেয়। তারা এসে আহত দুজনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। এবং জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অজিত দেবনাথ ও সরোজ ভট্টাচার্যের পায়ে ব্যান্ডেজ করে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha