Saturday, February 7, 2026
বাড়িরাজ্যত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সৌরশক্তি দ্বারা চালিত ভ্রাম্যমাণ এটিএম গাড়ির উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সৌরশক্তি দ্বারা চালিত ভ্রাম্যমাণ এটিএম গাড়ির উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : শুক্রবার রাজধানীর এক বেসরকারি হোটেলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সৌরশক্তি দ্বারা চালিত ভ্রাম্যমাণ এটিএম গাড়ির শুভ উদ্বোধন করেন। ফিতা কেটে সবুজ পতাকা নেড়ে এই ভ্রাম্যমান গাড়িটির উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে ভ্রাম্যমাণ এটিএম থেকে সব ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারবে গ্রাহকরা।

এই ভ্রাম্যমাণ এটিএম -এর সঙ্গে ব্যাংকের একজন ব্যাংক কর্মী গ্রাহকদের সহযোগিতার জন্য নিয়োজিত থাকবেন। ভ্রাম্যমাণ এটিএম ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে গ্রাহক সেবায় নিয়োজিত থাকবে। অর্থমন্ত্রী তারপর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ১২১ জন বিজনেস করেসপন্ডেনসদের সঙ্গে এক পর্যালোচনামূলক বৈঠক করেন। বৈঠকে কিভাবে গ্রামীণ জনগনের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব সেই বিষয়ে মত বিনিময় করেন। মন্ত্রী ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ভুয়সী প্রশংশা করেন। আগামী দিনে ত্রিপুরা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকার নেবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সতেন্দ্র সিং, সিজিএম সুনীল কুমার চুঘ, নাবার্ডের চেয়ারম্যান ডিজিএম উদয় চন্দ্র, জেনারেল ম্যানেজারদ্বয় শিশির কুমার রহতাগী, সন্তোষ রাউথ, সিনিয়র ম্যানেজার সঞ্জয় দাস, জিৎ ভট্টাচার্য্য ও উত্তর পূর্বাঞ্চলের গ্রামীণ ব্যাংকগুলির চেয়ারম্যানগণ সহ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মী ও অফিসারগণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য