Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য ধর্ষণের ভিডিও ভাইরাল করে আত্মসমর্পণ করল যুবক

ধর্ষণের ভিডিও ভাইরাল করে আত্মসমর্পণ করল যুবক

ধর্ষণের ভিডিও ভাইরাল করে আত্মসমর্পণ করল যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : আবারো ধর্ষণের শিকার এক গৃহবধূ। ঘটনা সাব্রুম থানার চাতকছড়ি এডিসি ভিলেজে। ঘটনার বিবরণে জানা যায় এলাকার এক জনাজাতি দম্পতি ১৩ জুলাই এলাকায় তাদের এক নিকট আত্বীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। রাতের বেলায় গৃহবধূ বাড়িতে ফিরে আসলেও স্বামী বাড়িতে আসে নি। পরে গৃহবধূ রাতের বেলায় ঘুমানোর পর পাশের গ্রামের লক্ষ্মণ ত্রিপুরা নামে এক যুবক গৃহবধূর ঘরে প্রবেশ করে। গৃহবধূকে জোর পূর্ব নগ্ন করে মোবাইলে ছবি তোলে। এবং মহিলাকে জোর পূর্বক ধর্ষণ করে।

 ধর্ষণের ভিডিও করা হয় মোবাইলে। পরবর্তী সময় অভিযুক্ত জনজাতি গৃহবধূর নগ্ন ছবি ও ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ ধর্ষিতার। ধর্ষিতা আরও জানায় স্বামী দিন মজুরের কাজ করে যে অর্থ উপার্জন করে তা দিয়ে তাদের সংসার চলে। বর্তমানে তার ধর্ষণের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ফলে সে বর্তমানে ঘর থেকে বের হতে পারছে না। এমনকি কাউকে মুখ দেখাতে পারছে না। তাই সে থানায় অভিযুক্ত লক্ষ্মণ ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জনজাতি গৃহবধূর ধর্ষণের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই ছবি এলাকার লোকজনদের নজরে আসে। তারপর এলাকার লোকজন অভিযুক্তকে চাপ দিতে থাকে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত নিজেই থানায় নিয়ে আত্মসমর্পণ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। দাবি উঠেছে অভিযুক্তকে কঠোর শাস্তি প্রদান করা হোক। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha