Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য ইউনিটি মল স্থাপন করার জন্য জমি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

ইউনিটি মল স্থাপন করার জন্য জমি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

ইউনিটি মল স্থাপন করার জন্য জমি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই : দেশের অন্যান্য রাজ্যের মত ত্রিপুরা রাজ্যেও ইউনিটি মল স্থাপন করার পরিকল্পনা গ্রহণ সরকার। সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে প্রশাসনিক একটি প্রতিনিধি দল রাজধানীর হাঁপানিয়া এলাকার স্থিত ত্রিপুরা জুটমিল সংলগ্ন প্রায় চার একর জমি পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রীর জমি পরিদর্শনের পর এক প্রকার ভাবে নিশ্চিত হওয়া গেছে সেখানে হতে চলেছে রাজ্যের ইউনিটি মল।

 এর জন্য মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। ২০২৩-২৪ বাজেটে ইউনিটি মল স্থাপনের বরাদ্দ রাখা হয়েছে। সে অনুযায়ী ইউনিটি মল স্থাপনের জন্য পরিদর্শনে যান তিনি। ইউনিটি মল নির্মাণের জন্য নির্ধারিত জায়গা ঘুরে দেখার পর মুখ্যমন্ত্রী জানান প্রথমে ঠিক করা হয়েছিল বটতলা টিআরটিসি-র জায়গায় ইউনিটি মল নির্মাণ করা হবে। কিন্তু সেখানে জায়গা কম। তাই পরবর্তী সময় হাপানিয়া বাইপাস সংলগ্ন জুটমিলের জায়গা চিহ্নিত করা হয়। এইখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। তিনি আরও জানান প্রধানমন্ত্রীর স্বপ্নের এই ইউনিটি মলে রাজ্যের ৮ জেলার উৎপাদিত সামগ্রী ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের উৎপাদিত সামগ্রী থাকবে পৃথক পৃথক ভাবে।

বাংলাদেশও এই ইউনিটি মলে সামিল হতে ইচ্ছা প্রকাশ করেছে। তাই বাংলাদেশের জন্যও ঘর রাখা হবে। মুখ্যমন্ত্রী আরও জানান এই ইউনিটি মল নির্মাণের জন্য ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে। সহসাই ইউনিটি মল নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশের সকল ইউনিটি মল একসাথে উদ্বোধন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। ইউনিটি মল নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনকালে এইদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেস কুমার যাদব, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের অধিকর্তা সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha