স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : রানিবানি
চা বাগানে অনবরত কাজ চালিয়ে যাওয়া পরেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভে ফেটে পড়েছেন চা বাগানের শ্রমিকরা।
বাগানের উৎপাদন সচল রেখেও মৌলিক অধিকার না পাওয়ায় বর্তমান
রানীবাড়ী চা বাগানের ম্যানেজারের
বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে অবিলম্বে পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। শারীরিক পরিশ্রম ও নিয়মিত কাজ
করা সত্ত্বেও স্বাস্থ্যসেবা, বাসস্থান মেরামত ও অন্যান্য প্রয়োজনীয়
ভাতা এবং সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না।
ম্যানেজারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ বাগানের পরিচালনা ও শ্রমিকদের প্রাপ্য
বকেয়া মেটানোর ক্ষেত্রে ম্যানেজারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গাফিলতির অভিযোগ
উঠেছে। ক্ষুব্ধ শ্রমিকদের মূল দাবি হলো—অভিযুক্ত ম্যানেজারকে অবিলম্বে তার দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাগানের স্বাভাবিক কাজকর্ম সচল রেখেও তারা নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাবেন। দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে এবং
অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে
আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান