Saturday, February 7, 2026
বাড়িরাজ্যদলের ভার বিজয় রাঙ্খলের কাঁধে

দলের ভার বিজয় রাঙ্খলের কাঁধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : এবার কি মুকুটহীণ রাজা মুক্ত তিপ্রা মথা দল? আশার আলো দেখিয়ে সুচতুরভাবে মাঝ রাস্তায় তিপ্রাসাদের হাত ছাড়লেন প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ। তিপ্রা মথার নয়া সংবিধানে অবলুপ্ত চেয়ারম্যানের পদ। দলের ব্যাটন সভাপতি বিজয় রাঙ্খলের হাতে। নিজের অস্তিত্ব বাঁচাতে নয়া গল্প তিপ্রাসাদের জন্য দিল্লিতে লড়াই করবেন তিনি।এডিসি নির্বাচনের পূর্বে রাতারাতি গ্রেটার তিপ্রা ল্যান্ডের কথা বলে তিপ্রাসাদের অলিক স্বপ্ন দেখিয়ে নিজের কাছে টেনেছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।

গঠন করেন তিপ্রা মথা দল। সেই দলের চেয়ারম্যান পদে বেসেন নিজেই। এডিসি নির্বাচনের পর ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও গ্রেটার তিপ্রা ল্যান্ডের স্লোগান তুলে নির্বাচনে লড়াই করে তিপ্রা মথা। এতে সাফল্যও পায় তিপ্রা মথা দল। বিধানসভা নির্বাচনের পর তাল কেটে যায়। গ্রেটার তিপ্রা ল্যান্ডের জায়গায় বেশিরভাগ সময় প্রদ্যোৎ কিশোর দেববর্মণের মুখে শুনা যায় সাংবিধানিক সমাধানের কথা। কি সেই সাংবিধানিক সমাধান তাও স্পষ্ট নয়। ধিরে ধিরে তিপ্রাসাদের ভুল ধারনা ভাঙ্গতে শুরু করে। জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে প্রদ্যোৎ কিশোর দেববর্মণের। প্রদ্যোৎ কিশোর দেববর্মণ বিষয়টি অনুধাবন করেন। তারপরই সুচতুর ভাবে দলের চেয়ারম্যান পদ থেকে সরে দারালেন তিনি। খুমুলুঙে তিপ্রা মথা দলের প্লেনারি বৈঠক চলছে। সেই বৈঠকে দলের নয়া সংবিধান তৈরি করা হয়

। সেই স্নগবিধানের বিষয়ে জানাতে গিয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মণ দলের নয়া সংবিধানে তিনি চেয়ারম্যান পদে নেই। দলের চেয়ারম্যান পদ অবলুপ্তি করা হয়েছে। দলের সভাপতি বিজয় রাংখলের নেতৃত্বে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। তবে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য নতুন গল্প সুনালেন সকলকে। তিনি জানান ওনার কাজ দিল্লিতে লড়াই করা। দিল্লির নেতৃত্বদের সাথে কথা বলা। গ্রেটার তিপ্রা ল্যান্ড একটা অলিক স্বপ্ন এইটা রাজ্যের জনজাতিরা যেমন হারে হারে বুঝতে পারছে, তেমনি প্রদ্যোৎ কিশোর দেব বর্মণও বুঝতে পারছেন গ্রেটার তিপ্রা ল্যান্ড কোন ভাবেই সম্ভব নেই। এই পরিস্থিতিতে আগামিদিনে তিনি তিপ্রাসাদের কি জবাব দেবেন। তাই হয়তো সুকৌশলে তিনি দলের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন এবং দলের চেয়ারম্যান পদটি অবলুপ্ত করে, দলের ব্যাটন বিজয় কুমার রাঙ্খলের হাতে তুলে দিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য