Saturday, February 7, 2026
বাড়িরাজ্যপাষণ্ড মা বাবার জন্য পাঁচ বছরের শিশু পুত্রের ঠাঁই অনাথ আশ্রম

পাষণ্ড মা বাবার জন্য পাঁচ বছরের শিশু পুত্রের ঠাঁই অনাথ আশ্রম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : আবারও সামাজিক অবক্ষয়। জন্মদাতা মা বাবাই হয়ে গেল পাষন্ড। ফলে সন্তানের ঠাঁই হতে চলেছে অনাথ আশ্রমে। অসহায় এই পুত্র সন্তানের নাম রাজদীপ দাস। নামটি তার রাজদীপ দাস। হয়তো বাবা-মা খুব আদর করেই এই নামটি রেখেছে।

রাজকীয় সুখে থাকবে এই ছেলেটি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বর্তমানে তার ঠাঁই হতে চলেছে অনাথ আশ্রমে। আজ থেকে প্রায় ৬ বছর আগে লেম্বুছড়া এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের সঙ্গে বিয়ে হয়েছিল ধলেশ্বর এলাকার সঞ্জনা দেবের। সঞ্জনা মা শিখা দেব অভিযোগ করেছেন বিয়ের পর থেকে তাদের সংসারে নানা ঝামেলা লেগে থাকতো। স্বামী গোবিন্দ দাস বিভিন্ন সময়ে মারধর করত তার মেয়ে সঞ্জনা দেবকে। এরই মধ্যে জন্ম নেয় পুত্র সন্তান রাজদীপ দাস।

 কিন্তু জন্মের পর থেকে রাজদীপের কপালে মেলেনি সুখ। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরেই রাজদীপ লালিত পালিত হয়েছে তার দিদা শিখা দেব এর কাছে। ছেলে অসহায় আর মা-বাবা চালিয়ে যাচ্ছেন তাদের উদ্দাম নৃত্য। পাষণ্ড বাবা-মায়ের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। যার কারণে অনেকটা বাধ্য হয়েই রাজদীপকে অনাথ আশ্রমে দেওয়ার চিন্তা ভাবনা করেছে তার দিদার শিখা দেব। তিনি জানিয়েছেন অসহায় এই সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে ছেলেটিকে অনাথ আশ্রমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবচেয়ে বড় অবাক করার মত বিষয়টি হলো ছেলেটির মা-বাবা কেন ছেলেটির দায়িত্ব নেওয়া থেকে দূরে সরে যাচ্ছে। কেন তারা ছেলেটির দায়িত্ব নিতে চাইছেন না ? বাবা-মা পাসন্ড হতে পারেন। 

 কিন্তু অসহায় এই ছেলেটির দোষ কোথায়। প্রশাসন এদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা এখন সেটাই দেখার। তবে উল্লেখ্য, দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। আর এই বাঁকে বিপাকে নিরিহ শিশু সন্তানটি। পিতা- মাতা থাকার পরেও শিশুটির বর্তমান আশ্রয় স্থল হতে যাচ্ছে অনাথ আশ্রম। সভ্য সমাজের এই নির্মম পরিহাসের শিকাড় অবুঝ শিশুটি। পাষণ্ড পিতা ও মাতার মন তার পরেও বিন্দু মাত্র কাঁদেনি নিজ সন্তানের জন্য। তাদের এহেন আচরণে ঘৃনা এলাকাবাসীর মধ্যে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য