Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বাড়ির লোকের বর্তমানে দুঃসাহসিক চুরি

বাড়ির লোকের বর্তমানে দুঃসাহসিক চুরি

বাড়ির লোকের বর্তমানে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : শহরে ক্রমশ বাড়ছে চুরির ঘটনা। নিরাপত্তারহীনতায় ভুগছে সাধারণ মানুষ। এরই মধ্যে বৃহস্পতিবার আবারো সংগঠিত হলো চুরির ঘটনা। এদিন বাড়ির লোকের উপস্থিতিতে জানালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ভাটি অভয়নগর কাঠালতলী স্কুলের বিপরীতে অবস্থিত মীরা ভৌমিকের বাড়িতে।

 একতল জানালার গ্রীল ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে চোরের দল আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। মোট ১০ থেকে ১২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ চুরি যায় বলে জানান বাড়ির মালিক মীরা ভৌমিক। তিনি জানান রাত ১২ নাগাদ ঘুমাতে যান। এরপর কোন এক সময় এই চুরির ঘটনা সংগঠিত হয়। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্য নজরে আসে তার। অপর দিকে মীরা ভৌমিকের ছেলে শঙ্কর ভৌমিক জানান তারা দীর্ঘ দিনের বাসিন্দা। এই প্রথম তাদের বাড়িতে চুরির ঘটনা সংগঠিত হয়েছে। তবে তার সন্দেহ স্থানীয় কেউ যুক্ত না থাকলে এই চুরি কান্ড নিখুঁত ভাবে সংগঠিত করা সম্ভব নয়। রাতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মামলা হাতে নিয়েছে। শুরু করেছে তদন্ত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha