স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : শহরে আবারো মাতৃ শক্তির অস্বাভাবিক মৃত্যু। এই ঘটনার সাক্ষী রইল রাজধানীর ক্যাম্পেরবাজার নন্দীটিলা এলাকাবাসী। জানা যায়, গৃহবধূ ললিতা দাস রহস্যজনকভাবে অগ্নিদগ্ধা হন। পরে জিবিতে আনা হলে শুক্রবার সকালে মৃত্যু হয় গৃহবধূর। এই ক্ষেত্রে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলে মৃতার বাপের বাড়ির সদস্যরা। পুলিশে অভিযোগ জানানোর পরেই হাসপাতাল থেকে আটক করা হয় অভিযুক্ত স্বামী বাবুল দাসকে।
জানা যায় গত বুধবার থেকে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা চলছিল। বাধ্য হয়ে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার দুপুরে স্বশুর বাড়িতে যায় স্বামী বাবুল। সেখানে গিয়ে স্ত্রীকে রিতিমতো হুমকী দিতে থাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য। এমনকি শ্বশুর বাড়ির সদস্যদের সামনেই স্ত্রীকে মারতে উদ্যত হয় স্বামী। শেষ পর্যন্ত স্ত্রীকে মারতে মারতে নিজ বাড়িতে নিয়ে আসে স্বামী । এতেই ক্ষান্ত হয়নি বাবুল। বাড়িতে ফিরেও স্ত্রীর উপর নির্যাতন চালাতে থাকে। বিষয়টি ফোন করে তাদের একমাত্র কন্যা দাদুর বাড়িতে জানালে তাকেও মারধোর করে। বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে করতে ঘড় থেকে বেড়িয়ে আসে স্ত্রী ললিতা। বারির অন্য সদস্যদের নজরে এলে উদ্ধার করে নিয়ে আশা হয় জিবিতে। শেষ পর্যন্ত জিবিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৃহবধূ। কান্নায় ভেঙ্গে আত্মীয় পরিজন। জানা গেছে ১৮ বছর আগে তাদের বিয়ে হয়েছিল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান