স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : আগরতলা শহরে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। প্রশাসন এবং শ্রমিক সংগঠন গুলির সঠিক ব্যবস্থাপনার কারণে ভুগছে পথচারীরা। শুধুমাত্র ঘটা করে সচেতন মূলক কর্মসূচির আয়োজন করে চলেছে।
কিন্তু এর দ্বারা কতটা যানজট মুক্ত হচ্ছে শহর তার খবর রাখছে না প্রশাসন এবং শ্রমিক সংগঠনগুলি। শুক্রবার আগরতলা তুলসীবতি স্ট্যান্ডে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়াতে ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির উদ্যোগে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি রাজ্য সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। হকারদের জন্য নির্ধারিত জায়গায় হকারেরা ব্যবসা করবেন। যাতে করে পরবর্তী সময় কোন সমস্যা না হয়। পথচারীরা যাতে সঠিক ভাবে চলাফেরা করতে পারে সেদিকেও দৃষ্টি দিতে হবে। তবেই শহরকে যানজট মুক্ত রাখা সম্ভব হবে। সমাজের বিশেষ কাজে লাগে হকারেরা বলে জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান