স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই : পশ্চিমবঙ্গের পর ত্রিপুরায় শাসকদলের নেতারা জড়িত গরু পাচারে বাণিজ্যে বলে অভিযোগ। পশ্চিম বাংলার প্রতাপশালী অনুব্রত মণ্ডলের মতো ত্রিপুরা দক্ষিণ জেলার ঋষ্যমুখ বিধানসভার হরিপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য পরিমল মিত্র গরু পাচারে যুক্ত বলে অভিযোগ উঠতে শুরু করেছে। যার হাত ধরে রাজ্য থেকে বাংলাদেশে পাচার হয়ে গেছে কোরবানি ইদের প্রায় ২ কোটি টাকার গরু। যার ফলে গাড়ি বোঝাই গরু আটক করে পুলিশ।
রাতের অন্ধকারে পুলিশ এবং বিএসএফকে তোল্লা দিয়ে দিব্যি ব্যবসা করছিল অসাধু গরু পাচারের সাথে জড়িত কুচক্ররা। বৃহস্পতিবার বিকেলে স্পেশাল মোটর ভেহিকেল চেকিং -এর সময় পুলিশের হাতে আটক হয় ঋষ্যমুখ ব্লকের হরিপুর এলাকা থেকে দুটি গরু বোঝাই বুলেরু গাড়ি। এর মধ্যে একটি গাড়ির নাম্বার TR 08 A 1680, অপর গাড়িটির নাম্বার TR 08 C 1933 । এই দুটো গাড়ির মধ্যে মোট ১৪ টি গরু ছিল। যে গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল ঋষ্যমুখ এলাকার হরিপুর এলাকায়। পুলিশ জানায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলো রঞ্জিত পাল, লিটন দাস, কানাই লাল দাস, বাসু দেব, ভবতোষ বৈদ্য। তাদের সকলের বাড়ি ঋষ্যমুখে। তাদের আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান