Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য পালিয়ে যাওয়া আন্তরাজ্য নেশা পাচারকারী আটক

পালিয়ে যাওয়া আন্তরাজ্য নেশা পাচারকারী আটক

পালিয়ে যাওয়া আন্তরাজ্য নেশা পাচারকারী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ জুলাই :  পুলিশের দুর্বলতাকে কাজে লাগিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আটক এক আন্তরাজ্য নেশা পাচারকারী। পরে দীর্ঘ প্রচেষ্টায় আটক করা হয় তাকে। উদ্ধার হয় ৩০ কেজি গাঁজা। ঘটনা উত্তর জেলার ধর্মনগরে। আটক দুই পাচারকারীকে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। জানা যায়, ধর্মনগর মহকুমায় বৃহস্পতিবার নেশা বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ।

 এই অভিযানে নেমে আন্তরাজ্য নেশাকারবারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এদিন গভীর রাতে বিহারের দুই নেশাকারবারীকে আটক করে অভিযানকারী দলটি। জানা যায় দুই জন আন্তরাজ্য নেশাকারবারীকে আটক সময় একজন অসুস্থতার ভান করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশি তৎপরতায় দ্রুত তাকে আটক করা সম্ভব হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩০ কেজি গাঁজা। তবে উত্তর জেলার পুলিশ সুপার যতই সক্রিয় হোক না কেন থানার অবহেলা কারনে এখনো দুর্বলতা রয়েই গেছে। তাই একের পর এক ত্রুটিপূর্ণ কাজ জনসমক্ষে আসছে। যদিও থানার আধিকারিকেরা ত্রুটি ঢাকতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  বৃহস্পতিবার রাতে ধর্মনগর থানা এবং কদমতলা থানা বেশ কিছু অভিযান চালায়। এতে ধর্মনগর থানা ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে গভীর রাতে দুইজন গাঁজা কারবারিকে ৩০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।  ধর্মনগর রেলস্টেশন এলাকা  থেকে  ধর্মনগর থানায় নিয়ে আসার পর গাড়িতে থেকে নামাতে গেলে পুলিশের হাত থেকে একজন পাচারকারী পালিয়ে যায়। অবশেষে সারারাত্র জুড়ে চলে পুলিশের তল্লাশি। ভোরের দিকে নিরাজ কুমার নামে পাচারকারীকে   ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করতে পেরে নিজেদের মান বাঁচায়। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এরা হচ্ছে আন্তরাজ্য গাঁজা পাচারকারী দিলখুশ কুমার এবং নিরাজ কুমার। এদের দুজনের বাড়ি বিহারের সমস্তিপুর জেলায়। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন শুক্রবার তাদেরকে আদালতে পেশ করা হবে। তবে এই অবস্থা চলতে থাকলে ধর্মনগর থানার প্রতি সাধারণ মানুষের আস্থা বহুলাংশে কমে যাবে বলে অভিমত অভিজ্ঞ মহলের। এই ক্ষেত্রে আরো তৎপরতার প্রয়োজন রয়েছে বলে অভিমত অভিজ্ঞ মহলের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha