বাড়িরাজ্যমন্দির নগরীতে আবারো চুরি

মন্দির নগরীতে আবারো চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : আবারো উদয়পুরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে উদয়পুর খিলপাড়া নানুয়া দীঘির পাড়‌ এলাকার বাসিন্দা মন্টু রায় প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে একবার পরিবারের লোকজন প্রাকৃতিক কাজ করতে ঘরের বাইরে বের হয়।

তখনও ঘরের জিনিসপত্র সব ঠিক ছিল বলে জানান মন্টু বাবুর স্ত্রী। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার এবং রান্না করার কিছু জিনিষ চোরের দল নিয়ে গেছে। যথারীতি রাধা কৃষ্ণপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করল খবর লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। কিছু দিন আগেও চোরের দল মন্টু বাবুর বাড়ির পাশেই তার ছোট ভাইয়ের বাড়ি থেকে কিছু জিনিস পত্র চুরি করেছিল। কিন্তু পুলিশ কাউকেই জালে তুলতে পারে নি। ফলে স্থানীয়রা পুলিশের ভূমিকা নিয়ে আঙ্গুল তুলতে শুরু করেছে। আতঙ্কে ভুগছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য