বাড়িরাজ্যপুলিশ কর্মীর সহধর্মিনীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

পুলিশ কর্মীর সহধর্মিনীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : রহস্যজনকভাবে রেলে কাটা পড়ে মৃত্যু হল পুলিশ কর্মীর সহধর্মিণীর। ঘটনা আমবাসা বিবেকানন্দ নগর সংলগ্ন এলাকায়। পুলিশ জানায় এদিন সকাল ৯ টার নাগাদ খবর পায় একটি মৃতদেহ রেল রাস্তার পাশে পড়ে রয়েছে।

পুলিশ এসে দেখতে পায় মৃতদেহটি রেলে কাটা পড়েছে। তবে কখন এই ঘটনাটি ঘটেছে তা রেল পুলিশ সঠিকভাবে বলতে পারছেন না। রেল পুলিশের তরফে জানানো হয় তদন্ত চলছে। তবে জানা যায় মৃত মহিলাটির নাম কবিতা রানী দেববর্মা। এদিকে জানা যায় মৃত মহিলার স্বামী সালমা থানায় এ এস আই পদে রয়েছেন। মৃত মহিলার স্বামীর নাম অরুণ দেববর্মা। আমবাসা পুলিশ কোয়ার্টারে থাকে পরিবার। পারিবারিক ঝামেলার দরুন হয়তো মহিলা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য