স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুন : প্রতিবছরের মতো এ বছরও শিবনগর মডার্ন ক্লাব ও তরুণ দল ক্লাব কর্তৃপক্ষ দুর্গাপূজায় ব্রতী হবে। সেই উপলক্ষে বুধবার খুঁটি পূজার আয়োজন করা হয়। খুঁটি পূজায় এলাকার সমাজসেবী রাজীব ভট্টাচার্য অংশ নেন।
এবার ক্লাব কর্তৃপক্ষের দুর্গা পূজার থিম হল প্রেম মন্দির। বৃন্দাবনের শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্রে বিখ্যাত এই মন্দির মানব ধর্মের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে। এই মন্দির অনুকরণ করে মণ্ডপ তৈরি করার চেষ্টা করা হবে। পাশাপাশি শ্রী শ্রী কৃষ্ণের মাহাত্ম্য প্রচারক অন্যান্য মডেল গুলিও বেশ কয়েকটি তৈরি করা হবে। এই মন্ডপ তৈরি করবেন নবদ্বীপের শিল্পী সত্যজিৎ দেবনাথ এবং তার দল। অপরদিকে প্রতিমা তৈরি করবেন নবদ্বীপে মৃৎশিল্পী নাড়ুগোপাল দাস এবং তার সহযোগীরা। এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি রজত পাল, সম্পাদক সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

