Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য নেশা সামগ্রী সহ আটক বেআইনি অর্থ

নেশা সামগ্রী সহ আটক বেআইনি অর্থ

নেশা সামগ্রী সহ আটক বেআইনি অর্থ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দশটা নাগাদ  শালগরা লিচু বাগান এলাকায় নেশা কারবারি সেলিম মিয়া বাড়িতে পুলিশ অভিযান চালায়। ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ নেশা বিক্রেতার ঘর থেকে দুইটি মোবাইল, তিরিশ হাজার টাকার ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট ও বেআইনি নগদ আশি হাজার পাঁচশ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

সাথে ব্রাউন সুগারের কৌটার প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানায়, নেশা বিরোধী অভিযান টের পেয়ে নেশা কারবারি সেলিম মিয়া নিজ বাড়ি থেকে পালিয়ে যায়। এদিন রাধাকিশোরপুর থানার পুলিশ জানায়, এ ধরনের অভিযান শহরে অব্যাহত থাকবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha