Friday, October 2, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা খাদ্য গোদাম জনতা মজদুর সংঘের ডেপুটেশন

ত্রিপুরা খাদ্য গোদাম জনতা মজদুর সংঘের ডেপুটেশন

ত্রিপুরা খাদ্য গোদাম জনতা মজদুর সংঘের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : সারা মাসের মজুরি প্রদান করা, সমস্ত শ্রমিকদের ন্যায় ই পি এফ -এর আওতায় আনা,  সহ ৯ দফা দফা দাবিতে বৃহস্পতিবার গুর্খাবস্তি স্থিত খাদ্য দপ্তরের গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা খাদ্য গোদাম জনতা মজদুর সংঘ। এদিন এক প্রতিনিধি দল অধিকর্তার সঙ্গে দেখা করে তাদের দাবি সনদ তুলে দেন।

 প্রতিনিধি দলটি জানান নিয়োগের সময় তাদের জানানো হয়েছিল ২৬ দিন কাজ দেওয়া হবে। ৪ দিনের ছুটি থাকবে। কিন্তু দেখা যায় তাদের ২১ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে। এই অবস্থায় সংস্কার চালানো দুর্বিষহ হয়ে পড়েছে। তাই ৩০ দিনের বেতন প্রদানের দাবী জানানো হয়েছে ত্রিপুরা খাদ্য গোদাম জনতা মজদুর সংঘের পক্ষ থেকে। তারা দৈনিক শ্রমিক হিসাবে খাদ্য দপ্তরের অধীনে কর্মরত। দৈনিক ৫১০ টাকা করে মজুরী পান তারা। বর্তমান সরকারের আমলে তাদের আর্থিক বেশ কিছু বিষয় দূর হয়েছে। তবে মজুরী ও কাজের দিন বৃদ্ধির দাবী জানায় ত্রিপুরা খাদ্য গোদাম জনতা মজদুর সংঘের সদস্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha