Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে মহিলা কমিশনের সামনে বিক্ষোভ নারী সমিতির

নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে মহিলা কমিশনের সামনে বিক্ষোভ নারী সমিতির

নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে মহিলা কমিশনের সামনে বিক্ষোভ নারী সমিতির

-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে। রাজ্য মহিলা কমিশন এ ধরনের ঘটনা রুখতে কোন সক্রিয় ভূমিকা পালন করছে না বলে অভিযোগ তুলে রাজ্য মহিলা কমিশনের সামনে শনিবার বিক্ষোভে সামিল হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটি এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন নারী সমিতির নেতৃত্ব ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা।

উপস্থিত এক নারী নেত্রী জানান, গত এক মাসে রাজ্যে পাঁচটি বধূ নির্যাতনের ঘটনা সামনে এসেছে। সাতটি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা হয়েছে। চারটি শ্লীলতাহানির ঘটনা হয়েছে। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যথেষ্ট হয়নি। যার ফলে এই দুষ্কৃতিকারীরা প্রতিদিন উৎসাহিত হয়ে এ ধরনের ঘটনা আরো সংগঠিত করে চলেছে। সম্প্রতি আগরতলা রামনগরে এক ছাত্রীকে শ্লীলতাহানির করেছে, মেলাঘরে এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা, উদয়পুর কাকড়াবনে পাঁচ বছরের শিশু কন্যা পাশবিক লালসার শিকার হয়েছে, টেপানিয়া পার্কে তিন যুবক মিলে এক নাবালিকাকে গণধর্ষণ করেছে।

এ ধরনের নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী, পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে গেলেও কোন কাজ হচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয় হলো রাজ্য মহিলা কমিশন তদন্ত করছে না এ ঘটনাগুলির। থানাগুলির উপর অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে না। তাই মহিলা কমিশনের সামনে বিক্ষোভে সামিল হয়েছে বলে জানান তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha