Friday, August 14, 2026
বাড়ি রাজ্য লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে জয়ী হবে বিজেপি প্রার্থীরা : মু্খ্যমন্ত্রী

লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে জয়ী হবে বিজেপি প্রার্থীরা : মু্খ্যমন্ত্রী

লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে জয়ী হবে বিজেপি প্রার্থীরা : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : শুক্রবার রাজ্যজুড়ে বিজেপির প্রতিটি মন্ডলে এক যোগে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসাবে রাজধানীর বাণি বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালি মন্ডলের কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে কার্যকারিণী বৈঠকের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 এছাড়াও উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। মূলত বিভিন্ন বুথের বুথ সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন মোর্চার পদাধিকারিদের নিয়ে এই কার্যকারিণী বৈঠক করা হয়। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান এইবারের কার্যকারিণী বৈঠক একটু ভিন্ন। এইবার সাংগঠনিক কিংবা রাজনৈতিক প্রতিবেদন পেস করা হয় নি। শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল পূর্ণ উপলক্ষ্যে একমাস ব্যাপী যে কর্মসূচী হাতে নেওয়া হয়েছে সেই সকল কর্মসূচী নিয়ে আলোচনা হয়েছে। জন সম্পর্কের পাশাপাশি জন সমর্থন আদায়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সাথে লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে বিজেপি প্রার্থীরা যেন জয়ী হয় সেই বিষয়েও আলোচনা হবে। তিনি আরও জানান লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে জয়ী হবে বিজেপি প্রার্থীরা। শুধু জয় নয় ২০১৯ সালের তুলনায় এইবার আরও বেশি ভোটে জয়ী হবে বিজেপি প্রার্থীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha