Thursday, November 5, 2026
বাড়ি রাজ্য ডাস্টবিন থেকে উদ্ধার দুটি মৃত শিশুর ভ্রূণ

ডাস্টবিন থেকে উদ্ধার দুটি মৃত শিশুর ভ্রূণ

ডাস্টবিন থেকে উদ্ধার দুটি মৃত শিশুর ভ্রূণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : হাসপাতালের ডাস্টবিন থেকে উদ্ধার দুটি মৃত শিশুর ভ্রূণ। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালে। অবৈধ ভাবে গর্ভপাত করার প্রমান নয়তো এই মৃত শিশুর ভ্রূণ উদ্ধারের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা হাসপাতালে চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায়, শুক্রবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালের ডাস্টবিন থেকে মৃত শিশুর ভ্রূণ উদ্ধারের সংবাদ পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যায়।

সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার পর মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি নিজের চোখে প্রত্যক্ষ করেন ডাস্টবিনে দুইটি মৃত শিশুর ভ্রূণ পরে রয়েছে। ঘটনা প্রত্যক্ষ করে তিনি হাসপাতালের সিস্টার ইনচার্জ ও সুইপারদের ঘটনাস্থলে ডেকে আনেন। মৃত শিশুর ভ্রূণ গুলি উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানান এই ভ্রূণ গুলি কে বা কারা ডাস্টবিনে এনে ফেলেছে তদন্ত করে দেখা হবে। তদন্ত না করা পর্যন্ত কিছু বলা যাবে না। তিনি এক প্রকার দায় এড়ানোর জন্য বলেন আইনগত ভাবে গর্ভপাত করানোর পরে হয়তো মৃত শিশুর ভ্রূণ গুলি ডাস্টবিনে ফেলে দিয়েছে। মহকুমা স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য সত্য ধরে নিলেও প্রশ্ন হচ্ছে আইন সম্মত ভাবে গর্ভপাত করার পর মৃত শিশুর ভ্রূণ গুলি কি এই ভাবে ফেলা যায়।

না এই ভাবে ফেলা যায় না। সবকিছুর একটা নিয়ম ও পদ্ধতি রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে অবৈধ ভাবে গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। আর এই অবৈধ গর্ভপাত করানোর প্রমান নয় তো এই মৃত শিশুর ভ্রূণ উদ্ধারের ঘটনা। সঠিক তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে অভিমত অভিজ্ঞ মহলের। তবে হাসপাতালের ডাস্টবিন থেকে মৃত শিশুর ভ্রূণ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে এইদিন চাঞ্চল্য দেখা দেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha