Friday, August 14, 2026
বাড়ি রাজ্য আমরা বাঙালির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন

আমরা বাঙালির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন

আমরা বাঙালির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : ১৯৬১ সালে ১৯ মে শিলচর রেল স্টেশনে ১১ জন বাঙালিকে বাংলা ভাষার জন্য শহীদ হতে হয়েছিল।তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার সকালে আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। সংগঠনের পরিভাষায় শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পরে রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষায় মর্যাদা রক্ষার জন্য এই দিনটি প্রতিবছর পালন করা হয়। তৎকালীন সময়ে আসামে জোর করে স্থানীয় ভাষা বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ১১ জন শহিদ তৎকালীন সময়ে বাংলা ভাষার অধিকার রক্ষা করতে আন্দোলন সংগঠিত করেছিল। তখন পুলিশের গুলিতে নির্বিচারে শহিদ হয়েছিলেন ১১ জন বাঙালি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha