Sunday, March 15, 2026
বাড়িরাজ্যস্বেচ্ছায় রক্তদান শিবির

স্বেচ্ছায় রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মে : রাজধানীর এম বি টিলা স্থিত শ্রীরাম কৃষ্ণ সেবা সমিতির ১৫ তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার সমিতির প্রার্থনা গৃহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিটি ফোঁটা রক্ত একেকটি হৃদস্পন্দনের মত। রক্ত হচ্ছে শরীরের যাতায়াতের মাধ্যম।

 রক্তদানের মাধ্যমে মানুষের মধ্যে বন্ধন তৈরি হয়। এই সম্পর্ক অনেক বড় বলে জানান তিনি। এক ইউনিট রক্ত চারজনের উপকারে আসে বলে জানান মুখ্যমন্ত্রী। পরে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার অলক দেব, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য