Friday, October 2, 2026
বাড়ি রাজ্য আরো এক দেশী বন্ধু উদ্ধার জঙ্গলে

আরো এক দেশী বন্ধু উদ্ধার জঙ্গলে

আরো এক দেশী বন্ধু উদ্ধার জঙ্গলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : পাহাড় জুড়ে অস্ত্রের ঝলকানি। একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের হাতে রয়েছে দেশি বন্দুক। আর বন্দুক ব্যবহার করে আপাতত শিকার কার্য সম্পাদন করলেও, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের নাশকতা। এই নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা। 

জানা যায় আজ থেকে তিন দিন পূর্বেও ব্রহ্মছড়া এলাকার একটি জঙ্গল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার হয়েছিল। এই বন্দুক উদ্ধারের ঘটনার তিনদিন পেরুতে না পেরেতেই আবারো বুধবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানাধিন ব্রহ্মছড়া এলাকায় খোয়াই নদীর তীরবর্তী এলাকার একটি জঙ্গলে একটি বন্দুক পরে রয়েছে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ।  নদীর তীরবর্তী জঙ্গল থেকে সেই দেশি গাঁদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তেলিয়ামুড়া থানার সেকেন্ড ও.সি নন্দন বৈদ্য জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে চোরা শিকারি’রা শিকার করার জন্য হয়তো এই বন্দুকটি মজুদ করেছিল। কিন্তু তিন দিনের মধ্যে পরপর দুটি বন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো নানাহ প্রশ্ন চিহ্নের জন্ম দিয়েছে।  আজ থেকে প্রায় মাস দেড়েক পূর্বেও এই ব্রহ্মছড়া বালুছড়া এলাকা থেকে আরও একটি বন্ধু উদ্ধার হয়েছিল। একের পর এক এই বন্দুক গুলি কোথা থেকে আসছে এবং কি কারনেই ‘বা’ এই বন্দুক গুলি আনা হচ্ছে।  এব্যাপারে স্পষ্টভাবে এখনো কিছুই জানায়নি পুলিশ। এখন এটাই দেখার বিষয় একের পর এক এই বন্দুক উদ্ধারের ঘটনার নেপথ্যে তদন্ত করে পুলিশ মাস্টারমাইন্ড’কে ধরতে সক্ষম হয় কিনা?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha