Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য চার মাসের জন্য আগরতলা পুর নিগমে ভোট অন একাউন্ট গৃহীত

চার মাসের জন্য আগরতলা পুর নিগমে ভোট অন একাউন্ট গৃহীত

চার মাসের জন্য আগরতলা পুর নিগমে ভোট অন একাউন্ট গৃহীত



আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : চার মাসের জন্য আগরতলা পুর নিগমে ১৪২ কোটি ১০ লক্ষ টাকার ভোট অন একাউন্ট গৃহীত হয়েছে ।

এ–বিষয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, ২০২৩-২৪ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। তাই ত্রিপুরা সরকার ভোট অন একাউন্ট মঞ্জুর করেছে। সেই মোতাবেক পুর নিগমও আগামী চার মাসের জন্য ভোট অন একাউন্ট পেশ করেছিল। আজ তা গৃহীত হয়েছে।

তিনি এদিন বলেন, চার মাসের জন্য ১৪২ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তাতে ১৮১ কোটি ৮৮ লক্ষ টাকা পুর নিগমের আয় হবে বলে অনুমান করা হচ্ছে। ফলে ঘাটতি দেখা দেবে ২১ লক্ষ ৫২ হাজার টাকা। মেয়র বলেন, বাজেটে খাটতি দেখা দেবে না। কারণ, রাজস্ব আদায় ও করের শেয়ার বাবদ ওই ঘাটতি পূরন হয়ে যাবে।তাঁর দাবি, ভোট অন একাউন্ট–এ বরাদ্দ অর্থে শহরবাসীর উন্নয়ন এবং পরিবেশকে সুন্দর, স্বচ্ছ ও যানজট মুক্ত করার লক্ষ্যে পুর নিগমের কাজ করবে।

সাথে তাঁর দাবি , ওই অর্থে শহরবাসীকে জল যন্ত্রনা থেকে মুক্তি দিতে অতি দ্রুততার সঙ্গে চলছে আখাউড়া এবং কালাপানিয়ার ড্রেইনগুলোর কাজ। পাশাপাশি শহরে বে-আইনি দখলদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha