Friday, October 2, 2026
বাড়ি রাজ্য স্ত্রীকে মারধর করে হাত ভেঙ্গে দিল স্বামী

স্ত্রীকে মারধর করে হাত ভেঙ্গে দিল স্বামী

স্ত্রীকে মারধর করে হাত ভেঙ্গে দিল স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ এপ্রিল। বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহ। কথামতো বাড়ি থেকে বের হয়ে না যাওয়ায় আক্রান্ত স্ত্রী।বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো আর ব্যতিক্রম হয় নি। এদিন দুপুর আড়াইটার নাগাদ বিশালগড় থানাধীন বাইদ্যারদিঘি ধ্বজনগর এলাকার বাসিন্দা জামাল হোসেন তার স্ত্রী শিল্পী আক্তারকে মারধর করে বাম হাত ভেঙ্গে ফেলে বলে অভিযোগ। জানা যায় সামাজিকভাবে বাইদ্যারদিঘি ধ্বজনগর এলাকার জামাল হোসেন সঙ্গে দীর্ঘ ১৮ বছর আগে বিয়ে হয় শিল্পী আক্তারের। তারপর থেকে প্রতিনিয়ত তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছে অভিযুক্ত স্বামী। বৃহস্পতিবার দুপুরে স্ত্রী শিল্পী আক্তারের উপর মারধর করে। আশেপাশে লোকজনেরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। পরবর্তী সময়ে স্বামীর বিরুদ্ধে সরব হয়ে থানায় মামলা দেয় করেন। আহত স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে স্বামীর কঠোর শাস্তির দাবি করেন। এখন দেখার বিষয় বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করার পর কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha