Friday, October 2, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় মৃত্যু উত্তম চক্রবর্তীর

দুর্ঘটনায় মৃত্যু উত্তম চক্রবর্তীর

দুর্ঘটনায় মৃত্যু উত্তম চক্রবর্তীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল। শিশুর জন্য দোকান থেকে দুধ আনতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল নৃত্য শিল্পীর। মৃত শিল্পীর নাম উত্তম চক্রবর্তী। ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাতে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন সংলগ্ন এলাকায়। জানা যায় এদিন রাতের বেলা উত্তম কাজ থেকে বাড়ি ফিরে শিশুর জন্য দুধ আনতে দোকানে যায়। দুধ নিয়ে বাড়ি ফেরার সময় দ্রুতগতিতে আসা বাস গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় উত্তম। উদ্ধার করে স্থানীয়রা তাকে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কা জনক দেখে রেফার করেন জিবি হাসপাতালে। কিন্তু রাস্তায় মৃত্যুর কুলে ঢলে পড়ে উত্তম। এই খবরটি ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনেরা। অকালে ঝরে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে এবং তার বাড়িতে ছুটে আসতে শুরু করে অন্যান্য শিল্পীরা। তারাও এই ঘটনায় গভীরভাবে শোকাহত। বুধবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha