বাড়িরাজ্যবাইক চোর সন্দেহে মারধরে আহত ১

বাইক চোর সন্দেহে মারধরে আহত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : বাইক চোর সন্দেহে টোটন দাস নামে কুড়ি বছরে এক যুবককে গণধোলাই দিলো সাধারণ মানুষ। ঘটনা আইজিএম হাসপাতালে। টোটন দাসের বিরুদ্ধে অভিযোগ সে আই জি এম হাসপাতালে বাইক চোর চক্রের সাথে জড়িত। গত কয়েক মাসে সে একাধিক বাইক চুরি ঘটনা সংগঠিত করেছে।

 সোমবার তাকে আই জি এম হাসপাতালে পেয়ে মারধর করে আশে পাশের লোকজনেরা। ঘটনায় গুরুতর আহত হয়েছে টোটন দাস নামে অভিযুক্ত চোর। খবর পেয়ে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। পুলিশের তাকে চ্যাংদোলা করে আইজিএম হাসপাতালের ভেতর নিয়ে যায়। চিকিৎসক অভিযুক্ত চোরের আশঙ্কা জনক অবস্থা দেখে রেফার করে জিবি হাসপাতালে। তারপর পুলিশের গাড়ি দিয়েই নিয়ে আসা হয় জিবি হাসপাতালে ট্রমা সেন্টারে। বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন অভিযুক্ত চোর। পুলিশ জানায় তার বিরুদ্ধে চুরি অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য