Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য দুটি দোকান সহ একটি গোডাউনে দুঃসাহসিক চুরি

দুটি দোকান সহ একটি গোডাউনে দুঃসাহসিক চুরি

দুটি দোকান সহ একটি গোডাউনে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মার্চ : শনিবার গভীর রাতে খোয়াই প্রহরমুড়া বাজারের দুটি দোকান সহ একটি গোডাউনে থাবা বসায় চোরের দল। দোকানের দরজার তালা ভেঙে নিয়ে যায় বিভিন্ন সামগ্রী। রবিবার সকালে দোকানে এসে ব্যবসায়ীরা বিষয়টি প্রত্যক্ষ করেন। এক ব্যবসায়ী জানান দোকানে চোরের দল হানা দিয়ে চাউল, তেল, পানীয় এবং সিগারেট সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে।

এই ঘটনার সাথে এলাকার কেউ জড়িত রয়েছে বলে সন্দেহের দানা বাঁধছে ব্যবসায়ীদের মধ্যে। কারণ দোকানে এসে গোটা বিষয় প্রত্যক্ষ করে মনে হচ্ছে যেন সম্পূর্ণ ঘটনা পরিকল্পিত ছিল। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তারা আরো জানান, বাজারে কোন নৈশ প্রহরী থাকায় এ ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে বাজারের ব্যবসায়ীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha