Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপ্রতিশোধ নেবে বিজেপির কর্মীরা : জসীম উদ্দীন

প্রতিশোধ নেবে বিজেপির কর্মীরা : জসীম উদ্দীন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : ভোটগ্রহণের দিন রাতে বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িঘর পরিদর্শনে যান বিজেপি-র রাজ্য এবং জেলা নেতৃত্বের এক প্রতিনিধি দল। সোমবার প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের নেতৃত্বে এক প্রতিনিধি দল আক্রান্তদের বাড়িঘর পরিদর্শন করেন ।

প্রতিনিধি দলে জসীম উদ্দীন ছাড়াও ছিলেন বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা, সিপাহীজলা উত্তর জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মন্ডল সাধারণ সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা। প্রথমে নেহাল চন্দ্রনগর বাজারে এসে যান আক্রান্ত বিজেপি কর্মী প্রীতম দাসের বাড়িতে। কথা বলেন আক্রান্তদের সাথে। পরে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বলেন সিপিএম এবং সিপিএমের দোসর কংগ্রেস পরিষ্কারভাবে বুঝে গেছে আগামী ২রা মার্চ পুনরায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে।  নির্বাচনে কাউন্টিং এজেন্ট তারা খুঁজে পাচ্ছে না। তাই কর্মীদের মনোবল জোগাতে জায়গায় জায়গায় সন্ত্রাস করছে। এই ধরনের ঘটনাবলী ক্রমাগত চলতে থাকলে আগামী দিনে প্রতিরোধ এবং প্রতিশোধ নেবে বিজেপির কর্মীরা বলে হুশিয়ারি দেন নেতৃত্বরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য