বাড়িরাজ্যআগ্নেয়স্ত্র উদ্ধার, আটক ১

আগ্নেয়স্ত্র উদ্ধার, আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : নির্বাচনের প্রাকলগ্নে পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড গুলি আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উষা বাজার এলাকায় নাকা চেকিং -এর সময় গাড়ি তল্লাশি করে আগ্নেয়স্ত্র উদ্ধার হয়।

পুলিশ জানায়, এদিন সন্ধ্যা সাতটার নাগাদ নাকা চেকিং -এর সময় দুটি গাড়ি দাঁড় করায় পুলিশ। পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ জওয়ানরা গাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। আটক করা হয় ধীমান দাস নামে একজনকে। তার বাড়ি গান্ধীগ্রাম এলাকায়। পুলিশ অভিযুক্ত ধীমান দাসের সাথে দুটি গাড়ি আটক করেছে। অপর গাড়িতে তার পরিচিত কিছু লোকজন ছিল। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে পশ্চিম থানায় একটি মামলাও রয়েছে। ধারণা করা হচ্ছে এর পেছনে কোন রহস্য রয়েছে। পুলিশের সুষ্ঠু তদন্তে বিষয়টি সামনে উঠে আসতে পারে। যতদূর খবর ধৃত ব্যক্তি কুখ্যাত সমাজদ্রোহী। এদিন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য